ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৯:০০ পিএম

আইইউবিতে ফুটবলার মোরসালিনের কাছ থেকে গেমিং কনসোল উপহার নিলেন সাকিবুল

বিশ্বকাপ উপলক্ষ্যে ফুটবলপ্রেমীদের জন্য নগদের মাসব্যাপী  ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর (আইইউবি) শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন আয়োজন করেছে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

‘কুইজে রিচার্জে খেলা হবে নগদে’ ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় শেখ মোরসালিন আইইউবি-তে শিক্ষার্থীদের সঙ্গে ফুটবলভিত্তিক বিভিন্ন কুইজ ও মজার চ্যালেঞ্জে অংশ নেন। সঠিক উত্তরদাতারা তাৎক্ষণিকভাবে আকর্ষণীয় উপহার জিতে নেন। পুরো আয়োজনজুড়ে ছিল ফুটবল উন্মাদনা, দর্শকদের উৎসাহ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নগদ-এর ক্যাম্পেইনে আজকের পিএসফাইভ বিজয়ী মো: সাকিবুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় শেখ মোরসালিন।

রিচার্জ ক্যাম্পেইনে গেমিং কনসোল পিএসফাইভ জিতে নেন ঢাকার বনশ্রীর আইটি ইঞ্জিনিয়ার মো: সাকিবুল ইসলাম। তিনি বলেন, “আমি যে আজ কতটা খুশি, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার বহুদিনের স্বপ্ন একটা পিএসফাইভের, এই স্বপ্ন যে এভাবে পূরণ হবে সেটা কখনো ভাবতেও পারিনি। আমি অনেক খুশি, অনেক অনন্দিত এবং নগদের প্রতি কৃতজ্ঞ।”

কুইজ আয়োজনের পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষ্যে বিশেষ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনও পরিচালনা করেছে নগদ। বিশ্বকাপ চলাকালীন নগদ ওয়ালেট ব্যবহার করে ৫০ টাকা বা তারবেশি যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করে যেকোনো ফুটবলপ্রেমী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন

জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় শেখ মোরসালিন এ সময় বলেন, “এই ক্যাম্পেইনের আরো একটি আকর্ষণীয় পুরস্কার হলো দেশের বাইরে গিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা লাইভ দেখার সুযোগ। একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, গ্যালারিতে লাল-সবুজের সমর্থকদের উপস্থিতি মাঠে আমাদের অনুপ্রেরণা জোগায়। নগদ যেভাবে ভক্তদের সরাসরি আমাদের সমর্থন করার এই অসাধারণ সুযোগ করে দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। বিজয়ীকে অভিনন্দন এবং নগদ-কে ধন্যবাদ।”

নগদ দেশের তরুণ প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে এক মাসব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশনেরও আয়োজন করেছে। যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও কলেজে নগদ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়। জনপ্রিয় ক্রীড়া ইনফ্লুয়েন্সারের অংশগ্রহণে শিক্ষার্থীদের কাছে ‘কুইজ শো’ এবং এমএনও ক্যাম্পেইনের বার্তা পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি ফুসবল ও প্লেস্টেশন-৫ গেমিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য গোটা ক্যাম্পেইন জুড়ে মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি, রিস্টব্যান্ডসহ আকর্ষণীয় পুরস্কার ছিল।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একশো কোটি টাকা গেল কোথায়?’- জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে লুটপাটের অভিযোগ দর্শনার্থীর

৪৩ শিক্ষার্থী নিখোঁজের এক দশক পর সাবেক গভর্নর গ্রেফতার, উঠছে গোপন নথি ধ্বংসের অভিযোগ

হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী

ইয়েমেনে হুথিদের ড্রোন হামলা, প্রতিহত করার দাবি প্রশাসনের

প্যারাসেইলিং থেকে ছিটকে পর্যটক মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার