ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ০৮:১৩ পিএম

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের  এসএমই  এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মাধ্যমে চট্টগ্রাম জেলায় ০১ মাস (১০০ ঘন্টা) মেয়াদী ‘উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যাবস্থাপনা পরিচালক ও সিআরও মোঃ জাকির হোসেন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও SICIP এর প্রকল্প পরিচালক মোঃ মাসুম বিল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান ও এসইভিপি মোঃ সাইফুল আলম চৌধুরী এবং এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ নিজামুল হক সহ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে ২৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে পানশী নৌকাবাইচ

রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

অর্থের জন্য কারো পড়াশোনা হবে না বর্তমান সরকার সেটা বিশ্বাস করে না মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

নওগাঁর মান্দায় বৃদ্ধকে তুলে নিয়ে ইটভাটায় নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে পাটের বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক

সর্বজনীন পেনশন স্কিম সকল পেশার মানুষের আর্থিক নিরাপত্তা দিবে : ড. মো. সুরাতুজ্জামান