ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৭:০৭ পিএম

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর উদ্যোগে ১৪ জুলাই ২০২৬ এ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ। 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সিদ্দিকুর রহমান কর্তৃক সঞ্চালিত এই ওয়ার্কশপে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী ইসলামী ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ ও উন্নত আচরণের প্রয়োজনীয়তা এবং প্রফেসর ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ ইসলামী ব্যাংকিংয়ে শরী‘আহ পরিপালনের গুরুত্ব, করণীয় ও প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের শরী‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধানগণ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার (অপারেশন্স) ও ইনভেস্টমেন্ট ইনচার্জগণ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

অভিনেত্রী পূরবী শর্মা আর নেই

কিছু ভাইরাস এখনও ক্রিয়াশীল, আমাদের সমালোচনা হচ্ছে: জামায়াত আমির

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বগুড়ায় বাক প্রতিবন্ধী রুবি বেগম”র হত্যাকারীদের ফাঁসির দাবি

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী