বগুড়ায় সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা গত বুধবার রাত পোনে ১১টার দিকে উপ-শহর ও নিশিন্দারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ধৃত আসামিরা হলো, বগুড়া মহানগরের নিশিন্দার মধ্যপাড়ার আব্দুল লতিফের ছেলে মো. নিপু (২৬) ও সদরের ধাওয়া ফিকশন গ্রামের গোফ্ফার কাজীর ছেলে মাহিন কাজী (৩৮)। এর মধ্যে আসামি নিপু মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড, ২ হাজার জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি।
এছাড়া আসামি মাহিন মাদক মামলায় এক বছর ২ মাসের কারাদন্ড প্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনর্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন







