ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৮:০৬ পিএম

সাবেক র‍্যাব কর্মকর্তা মাসুদুর বরখাস্ত

সাবেক র‍্যাব কর্মকর্তা মাসুদুর বরখাস্ত

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাসুদুর রহমান মনির ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই দিন তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি র‍্যাব-৮-এর অধিনায়ক একই দিনে র‍্যাব সদর দপ্তরকে অবহিত করেন।

পরে তার অফিস কক্ষ তল্লাশি করে ২০২৪ সালের ১২ নভেম্বর স্বাক্ষরিত ১০ দিনের ছুটির একটি আবেদনপত্র পাওয়া যায়। এছাড়া তিনি ডাকযোগে চিকিৎসকের পরামর্শপত্রসহ চার সপ্তাহের মেডিকেল ছুটির আবেদনও পাঠালেও অনুমোদিত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক র‍্যাব কর্মকর্তা মাসুদুর বরখাস্ত

প্রধানমন্ত্রীর কাছে মাথা গোঁজার জায়গা চাইলেন অসহায় নারী

পাবনার সুজানগরে পুলিশের উপর  হামলা, ওসি আহত

আর্জেন্টিনার জয়ের সঙ্গে বিয়ের কী সম্পর্ক, প্রশ্ন তানজিন তিশার

বগুড়ার সোনাতলায় নদ-নদীতে পানি বৃদ্ধি ৩ কোটি টাকার ফসলের ক্ষতি

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার