ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৫:১৬ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু

সংগৃহীত,২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লক্ষ ১৫ হাজার ১৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯৭ জন, গত ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪ হাজার ১০৪ জন।

গত ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮১৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ২৭৫ জন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আট জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৮৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু

দুই বছরেও ওয়াসিম হত্যার বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা: প্রতিমন্ত্রী ইশরাক

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না

শরণখোলায় শয়ন কক্ষ থেকে বাগেরহাটে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

বিশ্বজুড়ে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের প্রভাব : জরিপ

মেসির সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বেলিংহ্যাম