মো. কবির হোসেন রাজৈর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।
শরণখোলায় শয়ন কক্ষ থেকে বাগেরহাটে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় শয়ন কক্ষ থেকে মো. কবির হোসেন ও তার স্ত্রী হালিমা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামের নিজ ঘর থেকে বিছানায় শোয়া অবস্থায় ওই দম্পত্তির মরদেহ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের সময়, মৃত্যুর জন্য কেউ দায়ী নয় স্বেচ্ছায় তারা পৃথিবী থেকে চলে যাচ্ছেন এমন একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুনশরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।কি কারণে মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তের জন্য দম্পতির লাশ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, কবির ও হালিমার মধ্যে এক সপ্তাহ ধরে ঝগড়া-বিবাদ চলছিল। হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।পুরো বিষয়টি এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে, এছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








