গোপালগঞ্জে নানা কর্মসূচিতে জুলাই শহীদ দিবস পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন।
পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুনআজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির সদস্যরা টহল শুরু করেন।
বিগত ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হন। সেই ঘটনার প্রেক্ষাপটে এ বছর ১৬ জুলাইকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1784202655.jpg)


_medium_1784200284.jpg)
_medium_1784199425.jpg)



