ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৯:২৫ পিএম

বগুড়ায় সোহাগ হত্যা মামলার আসামি গ্রেফতার

বগুড়ায় সোহাগ হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২,বগুড়ার সদস্যরা শাজাহানপুরের সোহাগ হত্যা মামলার ২ নম্বর আসামি মোঃ সিয়াম মন্ডল (২৪)কে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার দীঘিরপাড়া মহিষাবান এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার আসামি সিয়াম মন্ডলকে গ্রেফতার করা হয়। ধৃত সিয়াম শাজাহানপুরের বেজোড়া দক্ষিণপাড়ার সাগর হোসেন মন্ডলের ছেলে। তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুন সন্ধ্যা ৭ টার দিকে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ায় শারমিন আক্তার তার স্বামী আবু সাইদকে জুয়া খেলতে নিষেধ করেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে তার স্বামী তাকে মারধর করে। এসময় খবর পেয়ে তার ফুফাতো ভাই মোঃ সোহাগ (২৫), মোঃ রুবেল (৩০) ও সাব্বির হোসেন (২৭) বিষয়টি মীমাংসা করার জন্য তাদেরকে ডেকে বাড়িতে নিয়ে আসে।

আরও পড়ুন

সেখানে মারপিটের বিষয় নিয়ে আলোচনা শুরু করতেই আসামি আবু সাইদ সোহাগের বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এসময় আসামি সিয়াম চাপাতি দিয়ে মোঃ রুবেলকেও কোপায়। এরপর তাদেরকে রক্ষার জন্য লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুন বিকেল ৪টার দিকে সোহাগ মারা যান। এ হত্যার ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে  হত্যার অভিযোগে সিয়াম মন্ডলকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সোহাগ হত্যা মামলার আসামি গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

মুন্সিগঞ্জে জুয়া খেলার প্রতিবাদ করায় প্রবাসীর বাড়িতে আগুন

দিনাজপুরে কাঙ্খিত বৃষ্টিতে আমন রোপণে ব্যস্ত কৃষক

বগুড়ার আদমদীঘিতে মৎস্য শিল্পায়নের সম্ভাবনা থাকলেও গড়ে তোলা হয়নি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা