ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৯:০৭ পিএম

দিনাজপুরে কাঙ্খিত বৃষ্টিতে আমন রোপণে ব্যস্ত কৃষক

দিনাজপুরে কাঙ্খিত বৃষ্টিতে আমন রোপণে ব্যস্ত কৃষক

দিনাজপুর জেলা প্রতিনিধি: বোরো মৌসুম শেষ হতে না হতেই কাঙ্খিত বর্ষণ হওয়ায় ধানের জেলা দিনাজপুরে পুরোদমে আমন আবাদ শুরু করেছেন কৃষকরা। এখন ব্যস্ত সময় পার করছেন জমি তৈরি ও আমনের চারা রোপণে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। এর মধ্যে গত ৭ জুলাই সকাল ৬টা থেকে গত ৮ জুলাই সকাল ৬টা পর্যন্ত দিনাজপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১০৭ মিলিমিটার। এছাড়াও প্রতিদিন কমবেশি বৃষ্টিপাত হচ্ছে ধানের এ জেলায়।

দিনাজপুরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, এ বৃষ্টিপাতের সুযোগ নিচ্ছে জেলার কৃষকরা। ইতিমধ্যেই তারা আমন বীজতলা তৈরি করেছে। আর এ বৃষ্টিপাতে জমিতে পর্যাপ্ত পানি জমে যাওয়ায় এখন তারা জমি তৈরি ও আমন চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন জানান, জেলায় চলতি আমন চাষ মৌসুমে ২ লাখ ৭০ হাজার ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উচ্চফলনশীল জাতের জন্য ২ লাখ ৩৬ হাজার ২৫০ হেক্টর, হাইব্রিড জাতের জন্য ২৫ হাজার ১৫০ হেক্টর এবং স্থানীয় জাতের জন্য ৯ হাজার ১৫০ হেক্টর জমি রয়েছে।

আরও পড়ুন

উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ টন চাল। চলতি বর্ষা মৌসুমে ভালো বৃষ্টিপাত হয়েছে। ফলে রোপা আমন চাষে এবার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। কৃষি বিভাগ জানিয়েছে, গত ৫ জুলাই থেকে এ পর্যন্ত জেলায় প্রায় ২০ হাজার ২শ’ হেক্টর জমিতে আগাম জাতের আমন ধান রোপণ করা হয়েছে। রোপা আমন চাষের জন্য উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

কৃষি বিভাগ আরও জানায়, চলতি আমন মৌসুমে বাম্পার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ জন্য বিএডিসি পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার কৃষকদের চাহিদা অনুযায়ী আগাম মজুত রেখেছে।

জেলার তালিকাভুক্ত সার ডিলারদের মধ্যে তাদের চাহিদা অনুযায়ী ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সার সরবরাহ করা হয়েছে। প্রত্যেক ডিলারের অধীনে তিনজন করে উপ-ডিলার রয়েছেন। কৃষকদের আমন চাষে রাসায়নিক সারের কোনো ধরণের ঘাটতি না হয়, সে জন্য বাজারে সারের অবাধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে কাঙ্খিত বৃষ্টিতে আমন রোপণে ব্যস্ত কৃষক

বগুড়ার আদমদীঘিতে মৎস্য শিল্পায়নের সম্ভাবনা থাকলেও গড়ে তোলা হয়নি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

নাহিদের অনুষ্ঠানে বিদ্যুৎ নেই: যা বললো ঢাবি প্রশাসন

বজ্রপাতে নিখোঁজের দুই দিন পর সৈকতে ভেসে এলো ট্রলার মাঝির মরদেহ

বগুড়ার ধুনটে যুবদল নেতার উপর ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার