ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৮:৩৯ পিএম

বজ্রপাতে নিখোঁজের দুই দিন পর সৈকতে ভেসে এলো ট্রলার মাঝির মরদেহ

বজ্রপাতে নিখোঁজের দুই দিন পর সৈকতে ভেসে এলো ট্রলার মাঝির মরদেহ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ট্রলার মাঝি রুবেল হাওলাদার (২৮)-এর মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটা-সংলগ্ন চর গঙ্গামতি এলাকায় স্থানীয় জেলে ও স্বজনরা সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তাঁরা মরদেহ উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশকে খবর দেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

নিহত রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার বাসিন্দা এবং আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

এর আগে গত সোমবার সকাল প্রায় ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের ৩ নম্বর বয়া-সংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। একই ঘটনায় ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলের কোনো সন্ধান পাননি। এরপর থেকে স্বজন ও স্থানীয় জেলেরা তাঁকে খুঁজতে অভিযান চালিয়ে আসছিলেন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান এবং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর জানান, কুয়াকাটার চর গঙ্গামতি এলাকা থেকে স্থানীয় জেলেরা রুবেলের মরদেহ উদ্ধার করেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে নিখোঁজের দুই দিন পর সৈকতে ভেসে এলো ট্রলার মাঝির মরদেহ

বগুড়ার ধুনটে যুবদল নেতার উপর ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পরে অজ্ঞাত যুবকের মৃত্যু

ফরজ গোসলের সময় কুলি না করলে কি আবার গোসল করতে হবে?

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

আমাদের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী