ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৭:২৯ পিএম

বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি

সংগৃহীত,বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি

স্পোর্টস ডেস্ক : আকাশপথে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৬ হাজার ৭৮০ কিলোমিটার। তবে আজ যখন আটলান্টায় সেমিফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা তখন এই হাজার হাজার কিলোমিটারের দূরত্ব আর থাকবে না।


কেননা আলবিসেলেস্তাদের পক্ষে গলা ফাটাবে বাংলাদেশও। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের এই নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন লিওনেল স্কালোনির হৃদয় ছুঁয়েছে। বাংলাদেশকে তাই প্রতিদান দিতে চান তিনি। বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান ৪৮ বছর বয়সী কোচ।


আজ রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামার আগে এমনটি জানিয়েছেন তিনি। বাংলাদেশকে জয় উপহার দিতে চান জানিয়ে স্কালোনি বলেছেন, ‘আশা করি আগামীকাল (আজ) তাদের আনন্দ দেওয়ার মতো ফল দিতে পারব। এটাই আমাদের লক্ষ্য।’

আর্জেন্টিনাকে সমর্থন করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে স্কালোনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের চমক দেয়।

আরও পড়ুন

এত দূরে থেকেও আর্জেন্টিনাকে সমর্থন করে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে দেখতে দারুণ লাগে। এ জন্য তাদের ধন্যবাদ।’
বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টাইন মনে করে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেছেন, ‘বাংলাদেশ এবং এই সমর্থকদের আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল।

সেখানে গিয়ে নিজের চোখেই আমি দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রদ্রির জন্য বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল ম্যানসিটি

পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি