ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৭:২৪ পিএম

নেত্রকোণায় নিখোঁজের পরদিন পুকুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নেত্রকোণায় নিখোঁজের পরদিন পুকুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নেত্রকোণার কেন্দুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে জুনাইদ (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বহুলী এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেওয়া হয়।
 
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর জুনাইদ নিখোঁজ হয়। তার পরিবার ও স্বজনদের দাবি, জুনাইদকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
 
নিহত জুনাইদ উপজেলার বহুলী গ্রামের দিলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর জুনাইদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন বহুলী এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন।খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এবং নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
নিহতের চাচাতভাই মোখলেছুর রহমান অভিযোগ করেন, পূর্বের বিরোধের জেরে জুনাইদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। স্থানীয় স্বজন ও এলাকাবাসীর একটি অংশও একই অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় নিখোঁজের পরদিন পুকুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ নিয়ে যা বললেন শিক্ষার্থীরা

আট দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক ভ্যালি

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে নায়িকা ববির জামিন

বাড়িতে বানান রেস্টুরেন্টের মতো ফার্মের মুরগির শর্মা

বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর ওপর হামলা