ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতাপ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া এলাকার একটি দোকানে অভিযান চালায়। অভিযানের সময় সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চর মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবলু (২৬), ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (২৬) এবং মো. রিয়াদ (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। এছাড়া ইয়াবা বিক্রির ৩ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে দক্ষিণ আইচাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজ ডেস্ক



_medium_1784116759.jpg)

_medium_1784116230.jpg)