ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৫:৩১ পিএম

আজকের এই হার মেনে নেওয়া কঠিন : ফরাসি প্রেসিডেন্ট

আজকের এই হার মেনে নেওয়া কঠিন : ফরাসি প্রেসিডেন্ট, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২—০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ফরাসিদের। তবে এমন চূর্ণবিচূর্ণ হারের পরও হতাশায় ডুবে না গিয়ে ফরাসি জাতীয় ফুটবল দলের পাশেই দাঁড়াচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখেঁা।

গত মঙ্গলবার (স্থানীয় সময়) দলের প্রতি সংহতি প্রকাশ করে তিনি জানান, এই ফরাসি স্কোয়াড এখনো ‘তরুণ এবং সম্ভাবনাময়’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ম্যাখেঁা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠায় স্পেনকে অভিনন্দন জানান। একই সাথে ফরাসি দলের সম্ভাবনাকে উঁচিয়ে ধরে দলের ভবিষ্যতের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন।

আরও পড়ুন

এক্স পোস্টে ম্যাখেঁা লেখেন, ‘ফাইনালে ওঠার জন্য স্পেনকে ব্রাভো (অভিনন্দন)। দেশের জার্সির প্রতি নিবেদন ধরে রাখার জন্য লে ব্লুজদের ধন্যবাদ। আজকের এই হার মেনে নেওয়া কঠিন, তবে এই দলটি ভীষণ তরুণ এবং অনেক সম্ভাবনাময়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের এই হার মেনে নেওয়া কঠিন : ফরাসি প্রেসিডেন্ট

'তুম্বাড় ২'-এ থাকছেন আলিয়া ভাট

ভালুকায় দলিল লেখক হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’

সরে দাঁড়াচ্ছেন দেশম, কে হতে যাচ্ছেন ফ্রান্সের পরবর্তী কোচ?

ইরানের খাদ্যগুদামে মুহুর্মুহু মার্কিন বিমান হামলা