সরে দাঁড়াচ্ছেন দেশম, কে হতে যাচ্ছেন ফ্রান্সের পরবর্তী কোচ?
স্পোর্টস ডেস্ক : ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন দিদিয়ের দেশম। চলতি সপ্তাহেই ফ্রান্সের কোচ হিসেবে তার শেষ ম্যাচ হতে পারে বলে জানিয়েছেন ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
দেশমের অধীনে ফ্রান্স ফুটবলের অন্যতম সফল সময় পার করেছে। তার কোচিংয়ে ২০১৮ সালের বিশ্বকাপ শিরোপা জিতেছে ফরাসিরা। এছাড়া ২০২২ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ফ্রান্স এবং বর্তমান বিশ্বকাপে সেমিফাইনালেও খেলেছে দলটি।
বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রোমানো জানান, এবার ফ্রান্সের ডাগআউটে আসতে পারেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। ফুটবল মহলে ধারণা করা হচ্ছে, ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ হিসেবে দ্রুতই দায়িত্ব নিতে পারেন রিয়াল মাদ্রিদের সাবেক এ কোচ।
আরও পড়ুনখেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জিদান কোচ হিসেবেও সফল। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।
মন্তব্য করুন








