ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ১২:২৪ এএম

ফ্রান্স-মরক্কো ম্যাচে প্রথমবার থাকছে ব্যাকআপ ভিএআর

ছবি : সংগৃহীত, ফ্রান্স-মরক্কো ম্যাচে প্রথমবার থাকছে ব্যাকআপ ভিএআর

স্পোর্টস ডেস্ক : ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে প্রযুক্তিগত কোনো বিঘ্ন যাতে ম্যাচ পরিচালনায় প্রভাব না ফেলে, সে লক্ষ্যে নতুন ব্যবস্থা নিয়েছে ফিফা। প্রথমবারের মতো মূল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পাশাপাশি রাখা হচ্ছে একজন ব্যাকআপ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (এভিএআর), যিনি প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় বোস্টনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, ফিফার ভিএআর প্রোটোকল অনুযায়ী ব্যাকআপ ভিএআর হিসেবে দায়িত্ব পালন করবেন উরুগুয়ের রেফারি লিওদান গঞ্জালেস। তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজম্যান।

বর্তমানে বিশ্বকাপের সব ভিএআর কার্যক্রম পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার (আইবিসি) থেকে। কোনো কারণে ওই কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে ব্যাকআপ ভিএআর সঙ্গে সঙ্গে দায়িত্ব গ্রহণ করে মাঠের রেফারিকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবেন।

ফিফার নিয়ম অনুযায়ী, ভিএআর ব্যবস্থায় সমস্যা দেখা দিলেও ম্যাচ বন্ধ রাখা যাবে না। তবে আধুনিক ফুটবলে ভিএআরের গুরুত্ব বিবেচনায় সম্ভাব্য প্রযুক্তিগত জটিলতা মোকাবিলায় প্রথমবারের মতো এই বিকল্প ব্যবস্থা চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আরও পড়ুন

এদিকে ম্যাচটির রেফারিং প্যানেল নিয়েও আলোচনা রয়েছে। কারণ মাঠের রেফারি, দুই সহকারী রেফারি এবং ভিএআরের দায়িত্বে থাকা কর্মকর্তারা সবাই আর্জেন্টিনার। প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেল্লো। তার সহকারী থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। ভিএআরের দায়িত্বে থাকবেন দারিও হেরেইরা ও ক্রিস্তিয়ান নাভারো। আর পুরো ভিএআর কার্যক্রম তদারকি করবেন হার্নান মাস্ত্রানজেলো।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের নকআউট পর্বে প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ফিফার এই নতুন উদ্যোগকে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-মরক্কো ম্যাচে প্রথমবার থাকছে ব্যাকআপ ভিএআর

আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে ১৮৮৬টি হলুদ কার্ড দেওয়া পর্তুগালের রেফারি

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, শাস্তি পাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

ব্যস্ততায় ভরা দিন শেষেও শিক্ষার্থীদের সময় দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবারও ২০ ক্ষুদে সাতারু গেলেন ঢাকায়

সৈয়দপুরে খেলার উপকরণ দিয়ে নারী ক্রিকেটারের পাশে ইউএনও