ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৪:০৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, ছবি: প্রতিকী ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের  তালগাছি গ্রামের শাহাদত হোসেন (৪৫) নামে এক কৃষক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। গত বুধবার বিকেলে জমিতে পানি দেয়ার পর সেচ পাম্পের সুইচ বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কৃষক শাহাদত হোসেন ওই গ্রামের মৃত বাবুলাল প্রামাণিকের ছেলে বলে জানা গেছে। 

মৃতের ভাই রফিকুল ইসলাম জানান, গত বুধবার বিকেলে জমিতে পানি দিতে সেচ পাম্প চালু করে শাহাদত বাড়িতে যান। একপর্যায়ে বাড়ি থেকে ফিরে এসে সেচ পাম্পের সুইস বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। খবর পেয়ে এলাকাবাসী বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাস্থল থেকে শাহাদতকে উদ্ধার করে। সন্ধ্যায় গুরুতর অবস্থায় কৃষক শাহাদতকে সিরাজগঞ্জের একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে  গতকাল বৃহস্পতিবার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদির জানান, কোন অভিযোগ না থাকায় বিদ্যুৎপৃষ্টে নিহত কৃষকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরর করা হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ঢাবিতে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, তিন দিনব্যাপী ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন

ফ্লপ সিনেমা’ বিতর্কে আলিয়ার নামে ভাইরাল পোস্ট

সোনার দাম আন্তর্জাতিক বাজারে আজ কত?

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক