ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০১:৩০ এএম

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

সংগৃহীত,এইচএসসির প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

চলমান এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

কেন্দ্রে প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষা কক্ষে প্রেরণ এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
 
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।
 
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র দেয়া যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষে অব্যবহৃত বা বাড়তি প্রশ্নপত্রগুলো তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নিরাপদে সংরক্ষণ করতে হবে। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা এর কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেয়া যাবে না।

এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কক্ষ পরিদর্শক (গার্ড) ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার এবং এই নিয়মগুলো কঠোরভাবে অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

আরও পড়ুন

চিঠির অনুলিপি দেশের সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা—কর্মচারী বরখাস্ত

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২ 

ফিফার ওপর স্কালোনির ক্ষোভ

রংপুর বিভাগের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ

ফাইনালে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?