ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০১:০১ এএম

স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ দ্রুত তদন্তের নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর

সংগৃহীতস্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ দ্রুত তদন্তের নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে এটি তদন্তের নির্দেশনা দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রীর নির্দেশনার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) অভিযোগগুলো দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতি বরদাশত করা হবে না। অভিযোগ সত্য প্রমাণ হলে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঠিকাদারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপদ, মানসম্মত ও নির্ধারিত পরিমাণ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’

আরও পড়ুন

তিনি আরো বলেন, স্কুল ফিডিং কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অভিভাবকদের সমন্বয়ে ৫ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’র মাধ্যমে নিয়মিত তদারকি, আকস্মিক পরিদর্শন, অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিক তদন্ত এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ঠেকাতে প্রয়োজনে আরও ১০০ বার হামলা চালাতাম: ট্রাম্প

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ডলি জহুর আসামি হতে পারেন: সালমান শাহর মা

ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: সরকারকে চরমোনাই পীর