ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০১:১৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই পক্ষের হাতাহাতিতে একজনের মৃত্যু 

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই পক্ষের হাতাহাতিতে একজনের মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমির নিষ্পত্তির সালিশ বৈঠক শুরুর আগেই মারামারির ঘটনায় মো. আবদুর রাজ্জাক মিয়া (৫০) নামের এক জাপা নেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত খাইরুজ্জামানের ছেলে ও জাতীয় পার্টির ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন। 

এদিকে এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। তারা হলেন-ওই গ্রামের মো. গোলজার হোসেন (৬৫) ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪৫), তার ছেলে মো. লিটন মিয়া (২৮), মো. রিপন মিয়া (১৯), মেয়ে মোছা. রত্না আক্তার (৩০)  সরেজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের মৃত আছর উদ্দিন জীবদ্দশায় দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর ঘরে কোনো সন্তান না হওয়ায় তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে দিলদার রহমানের পরিত্যক্তা স্ত্রী গোলেনুর বেগমকে বিয়ে করেন। গোলেনুর বেগমের আগের স্বামীর ঘরের ছেলে ছিলেন গোলজার রহমান। পারিবারিক সিদ্ধান্তে আছর উদ্দিন জীবদ্দশায় গোলজার রহমানকে ২২ শতক জমি প্রদান করেন। পরে গোলেনুর বেগম ও আছর উদ্দিনের সংসারে আমজাদ হোসেনের জন্ম হয়।

স্থানীয়দের দাবি, ওই ২২ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আমজাদ হোসেন ও গোলজার রহমানের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।

আরও পড়ুন

এরই ধারাবাহিকতায় আবারও ডাকা হয়েছিল সালিসি বৈঠক। চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবুসহ বেশ কয়েকজন সালিশ বৈঠকে লোকজন উপস্থিত ছিলেন এবং আরো লোকজন আসার আগেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই পক্ষের হাতাহাতিতে একজনের মৃত্যু 

বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

৫ গোলের থ্রিলার ম্যাচে মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড

দগ্ধ রাকিব হাসানের চিকিৎসা সহায়তা আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

পঞ্চদশ সংশোধনী :  হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত