ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ১১:৩০ পিএম

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নারীদের ভূমিকা পালন করতে হবে : সুরাইয়া জেরিন রনি এমপি

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নারীদের ভূমিকা পালন করতে হবে : সুরাইয়া জেরিন রনি এমপি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেছেন, বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি সব সময় দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করেন। বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালন করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নারীদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।

তিনি গত শনিবার উপজেলার রামেশ্বরপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা দলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। রামেশ্বরপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি লিপি আক্তার আশার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা।

রামেশ্বরপুর ইউনিয়ন শ্রমিক দল নেতা খাজার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শামীম হোসেন, দিপু মিয়া, বিএনপি নেতা রাসেল সরকার, যুবদল নেতা জনি ইসলাম, নাজমা বেগম, মাজেদা ইয়াসমিন টুনি, সাবানা বেগম, দোলেনা বেগম, আয়না বেগম প্রমুখ। শেষে সর্ব সম্মতিক্রমে প্রধান অতিথি লিপি আক্তার আশাকে সভাপতি ও সালমা আক্তারকে সাধারণ সম্পাদক করে রামেশ্বরপুর ইউনিয়ন মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

অপরদিকে বগুড়া জেলা স্কুলের ২০০৯ ব্যাচের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি টিনশেড ঘর বাথরুম ও একটি টিউবওয়েল গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী সালমা বেগমকে দেওয়া হয়। ঘরের তালা ও চাবি তুলে দেন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নারীদের ভূমিকা পালন করতে হবে : সুরাইয়া জেরিন রনি এমপি

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় গ্রেফতার ৩, গাঁজা উদ্ধার

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পে এসেছে গতি, ৮ বছরের জটে ব্যয় বাড়ছে ৭ হাজার কোটি টাকা

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় ৪৫ জনকে আসামি করে মামলা