ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা যায়, উপজেলার বৈরচুনা বাজারে মাছ ধরার অবৈধ কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ রোববার (৫ জুলাই) সেখানে অভিযান পরিচালনা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়শা আকতার।
এসময় উপজেলার আজলাবাদ গ্রামের শামিম ও রুবেলকে ৫০ হাজার টাকা জরিমানা করে অবৈধ কারেন্ট জাল পুড়ে ফেলা হয়।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট গোলাম রব্বানী সরদার জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন







