চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আমবোঝাই ভটভটি উল্টে আম ব্যবসায়ী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গতকাল শনিবার রাতে একটি আম বোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নিচে চাপা পড়ে আবুল কালাম(৭০) নামে একজন আম ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি নরসিংদী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুনমন্তব্য করুন


_medium_1783262680.jpg)


_medium_1783260973.jpg)


