ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০২:৪৫ এএম

ময়মনসিংহে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ রোববার (৫ জুলাই) দুপুরের পর প্রতিমন্ত্রী ফুলাবাড়িয়া উপজেলায় এসে পৌঁছালে উপজেলা বিএনপির তৃনমূল নেতারা তাকে বরন করে নেন।

এরপর লাল ফিতা কেটে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করেন তিনি।

এসময় উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি উপস্থিত ছিলেন। উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, ২০২৪ সালের ২২ জানুয়ারি সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজ শুরু করে এমএসই-এমআরই(জেভি) নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৮৬ টাকার প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় ২০২৬ সালের ৩০ এপ্রিল।

আরও পড়ুন

এলজিইডির উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন জানান, উপজেলা প্রকৌশল অফিস সার্বিকভাবে কাজটি তদারকি করার ফলে নির্দিষ্ট সময়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন 

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার জালে এনদোয়ের গোল, সমতায় সুইসরা

এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

নরওয়েকে কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অ্যাসিস্টে ম্যাক-অ্যালিস্টারের গোলে ১০ মিনিটেই আর্জেন্টিনার লিড