ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ০৮:১৫ পিএম

চিড়িয়াখানায় পাঠানো হলো বগুড়ার অসুস্থ হাতি বাদশা বাহাদুরকে

চিড়িয়াখানায় পাঠানো হলো বগুড়ার অসুস্থ হাতি বাদশা বাহাদুরকে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় দীর্ঘদিন ধরে ৫০ বছর বয়সী 'বাদশা বাহাদুর' নামে একটি হাতি দিয়ে অমানবিকভাবে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর ঘটনাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

হাতিটির কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে 'বাদশা বাহাদুর'কে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় হাতিটিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানালে গত শনিবার নওগাঁ জেলার ধামইরহাট থেকে হাতিটি উদ্ধার করে রাত ৮ টায় মহাস্থান ফাজিল মাদ্রাসা চত্ত্বরে প্রাণী সম্পদ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় জিম্মায় প্রদান করেছেন। তার প্রেক্ষিতে প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হাতিটি হস্তান্তর করা হলো। তিনি আরো জানান, চিড়িয়াখানায় প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশে হাতিটি সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে। 

হাতি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা তাহা উদ্দিন নাইন, এসএম তাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব হাসান চৌধুরী, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রায়হান, ভেটেরিনারী সার্জন ডাঃ তুষার আহমেদ, হাতির মালিক সবুর প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিড়িয়াখানায় পাঠানো হলো বগুড়ার অসুস্থ হাতি বাদশা বাহাদুরকে

ফরিদপুরের নতুন এসপি শাহরিয়ার মোহাম্মদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ আটক ১৩

জবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফয়সাল, সম্পাদক রূপ

বিশ্ব জনসংখ্যা দিবস’-২৬-এর থিম সং গাইলেন রাজীব লিজা

টঙ্গীর তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু