ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৬:৩৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় মানসুরা (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের নিহত হয়েছেন।

আজ বুধবার (১ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের ভুঁইগড় এলাকায় যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানসুরা মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের সেলিম মাদবরের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার ভুঁইগড়ের মাহমুদপুর এলাকায় স্বামী ইমন ও চার বছর বয়সি এক কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী পেশায় চায়ের দোকানদার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য যুব উন্নয়ন কার্যালয়ের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন মানসুরা। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আবারও হামলার হুমকি নেতানিয়াহু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ার পল্লী বিদ্যুতের গ্রাহকদের কপালে ভাঁজ

স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

সংগীতশিল্পী থেকে মুগ্ধ এখন বিসিএস ক্যাডার

নতুন তিনটি উপজেলা ও একটি থানার অনুমোদন