ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৫:৫২ পিএম

ঈদগাঁওতে মদ ও জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৬

ঈদগাঁওতে মদ ও জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৬

কক্সবাজারের ঈদগাঁওতে গভীর রাতে মাদক ও জুয়ার আসরে অভিযান চালিয়ে ১ ইউনিয়ন বিএনপি নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১ জুলাই) ভোররাত ৪ টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং নবগঠিত ইউনিয়ন বিএনপি কমিটির সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, ওয়াহেদরপাড়া এলাকার একটি সেমিপাকা ঘরে রাতে মাদক ও জুয়ার আসর বসানো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ঈদগাঁও থানা-পুলিশ। সেখান থেকে সরঞ্জামসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরটি ঘেরাও করে জুয়েল মেম্বারসহ ৬ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় মাদক সেবনের সরঞ্জাম ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কোম্পানি বলেন, কেউ যদি অপরাধ করে থাকেন, তবে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। দল সব সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে।

এদিকে গভীর রাতে পুলিশের এই অভিযানকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্বাগত জানিয়েছেন। তবে জুয়েল মেম্বারের সমর্থকদের একাংশের দাবি, রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই ঘটনায় ফাঁসানো হয়ে থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওতে মদ ও জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৬

সরকার টিকতে চাইলে হাদি হ/ত্যা’র বি’চা’র করতে হবে : মঞ্চ ২৪

জনবল নিয়োগ দেবে সিঙ্গার, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

ইতিহাস পাল্টানো বিপ্লবের সূচনার দিন আজ

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

জুন মাসে প্রবাসী আয় এলো ২৮০ কোটি ৬০ লাখ ডলার