র্যাবের ভাষ্য অনুযায়ী, গত ২৬ জুন রাতে ফেনী থেকে টেকনাফের হ্নীলা এলাকায় এসে নিখোঁজ হন জিসান ও তামিম। এ ঘটনায় ২৮ জুন দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান, ফেনীর ৩ তরুণসহ অপহৃত ৪ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত ফেনীর তিন তরুণসহ চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।
আজ বুধবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৫।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন-ফেনীর দাগনভূঞা উপজেলার গনিপুর গ্রামের আবদুল করিমের ছেলে এমাম হোসেন জিসান (২৩), একই উপজেলার নিজাম উদ্দিনের ছেলে মো. এমাম হোসেন (১৯), ফেনী পৌরসভার পশ্চিম রামপুর এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে তহিদুল ইসলাম তামিম (১৮) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার নোয়াই গ্রামের জজ মিয়ার ছেলে সুমন মিয়া হোসাইন (২২)।
আরও পড়ুনর্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, উদ্ধার হওয়া চারজনকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী চক্রের মূল হোতা ও সহযোগীদের গ্রেপ্তারে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1782904310.jpg)

_medium_1782903330.jpg)
_medium_1782901786.jpg)

_medium_1782896998.jpg)


