ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৬:২৫ পিএম

সংগীতশিল্পী থেকে মুগ্ধ এখন বিসিএস ক্যাডার

সংগীতশিল্পী থেকে মুগ্ধ এখন বিসিএস ক্যাডার

সংগীতশিল্পী হিসেবে পরিচিত মির্জা তানজিম শরীফ মুগ্ধ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ পাওয়া তিনি মেধাতালিকার প্রথম ৫০ জনের মধ্যেও স্থান করে নিয়েছেন।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) নিজের ফেসবুক পোস্টে সুখবরটি জানিয়ে মুগ্ধ লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ৪৭তম বিসিএস। প্রশাসন ক্যাডার। মেধাক্রমে দেশের প্রথম ৫০-এ স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তির সুসংবাদ জানাই সবাইকে।’

বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত মুগ্ধ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘শত দায়িত্বের চাপ, সহস্র সংশয়, দোটানা। তারপরও... মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া।’

তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় তাকে যে আত্মতৃপ্তি দিয়েছে, বিসিএসে সাফল্য অর্জনের পরও সেই অনুভূতির মূল্য কমে যায়নি।

আরও পড়ুন

২০১০ সালে চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে পরিচিতি পান মির্জা তানজিম শরীফ মুগ্ধ। সংগীতচর্চার পাশাপাশি তিনি শিক্ষকতা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগীতশিল্পী থেকে মুগ্ধ এখন বিসিএস ক্যাডার

নতুন তিনটি উপজেলা ও একটি থানার অনুমোদন

`হাসানুল হক ইনুর রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি'

নেদারল্যান্ডসের কোচের পদ ছাড়লেন কোম্যান

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু

জামালপুরে বিচারক দম্পতির বাসায় দুঃসাহসিক চুরি!