ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ১০:৫১ পিএম

বগুড়ায় বিআরটিসি ডিপোর সামনের ফুটপাতে ভোগান্তি

বগুড়ায় বিআরটিসি ডিপোর সামনের ফুটপাতে ভোগান্তি

শহর প্রতিনিধি (বগুড়া) : কোন নোটিশ ছাড়াই ফুটপাত বন্ধ করে সংস্কার কাজ চলায় বগুড়া বিআরটিসি বাস ডিপোর সামনে পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে বগুড়ার সাতমাথা বিআরটিসি শপিং কমপ্লেক্স সংলগ্ন বাস-ট্রাক ডিপোর ২নং গেটের প্রবেশমুখে আড়াআড়িভাবে দুটি বাঁশ দিয়ে পথচারীদের চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই পথ শহরের অন্যতম ব্যস্ত জনচলাচলের পথ, যা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, শ্রমিক, নারী ও বয়োবৃদ্ধসহ শত শত মানুষ যাতায়াত করেন।

কোনো সতর্ক বার্তা বা বিকল্প ব্যবস্থা ছাড়াই হঠাৎ চলাচলের পথ বন্ধ করায় এই ফুটপাতে চলাচলকারীরা চরম বিড়ম্বনায় পড়েন। ঘটনাস্থলে দায়িত্বরত বিআরটিসি ইনস্ট্রাকটর জাহিদ হাসান এ বিষয়ে বলেন, বাঁশগুলো কে দিয়েছে তা তিনি জানেন না, তবে স্থানীয় দোকান মালিকরা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিআরটিসি শপিং কমপ্লেক্সের সনেট ইলেকট্রনিক্স এন্ড মেশিনারিজের ব্যবস্থাপক আতিকুর রহমান তারেক জানান, তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিন এ্যাসোসিয়েশন (বাম্মা) কার্যালয়ের কাঁচ মেরামতের কাজ চলছে, নিরাপত্তার জন্য তারাই এই প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

আরও পড়ুন

বিষয়টি বিআরটিসি বগুড়া ডিপোর ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলামের নজরে আনা হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি সংস্কার কাজের তদারকিতে থাকা ঠিকাদার আলী হায়দারকে বাঁশ অপসারণ করে বিকল্প উপায়ে সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন। নির্দেশনার পর বেলা ২টার দিকে বাঁশ অপসারণ করা হলে ফুটপাতটি পুনরায় উন্মুক্ত হয়।

ফুটপাত দখল ও যানজট প্রসঙ্গে ব্যবস্থাপক শাহিনুল ইসলাম বলেন, যানজট নিরসনে তারা নিয়মিত সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগকে অভিযোগ জানান। নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও ভ্রাম্যমাণ দোকানীরা পুনরায় সেখানে বসে পড়েন। তিনি আরও বলেন, জনভোগান্তি হয় এমন কাজ বিআরটিসি সবসময় পরিহার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিআরটিসি ডিপোর সামনের ফুটপাতে ভোগান্তি

করতোয়া কুরিয়ার সার্ভিসে সিনিয়র হিসাবরক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

জয়পুরহাটে কিশোরী ধর্ষণ সেনা সদস্যের যাবজ্জীবন কারাদন্ড

বগুড়ার কাহালুতে মকবুল হত্যার অভিযোগে ৯ জনকে আসামি করে মামলা, আসামিরা অধরা

নদী ভাঙনের শিকার বগুড়া সারিয়াকান্দি চকরথিনাথপুর প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর হচ্ছে

ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ, আমির হামজা বললেন—‘মন থেকে’ জানিয়েছি