রংপুরের কাউনিয়ার হারাগাছে মাদকসহ দুই ভাই গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানাধীন এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিল জাতীয় মাদক এস্কাফসহ সহোদর দুইভাই গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার হারাগাছ পৌর শহরের সারাই মুন্সিপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর দুই ছেলে মো: ইলিয়াছ আলী ইলিয়াছ(৪২) ও মো: এরশাদ আলী (৩২)।
থানা পুলিশ জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ হারাগাছ থানাধীন রংপুর সিটির কাচলা তকেয়ারপাড় ব্রিজ এলাকা অভিযান চালিয়ে পাঁচ বোতল এস্কাফসহ সহোদর দুইভাইকে আটক করে।
আরও পড়ুনরংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এ ব্যাপারে আরপিএমপি গোয়েন্দা পুলিশ বাদি হয়ে আটক দুইভাইয়ের বিরুদ্ধে হারাগাছ থানায় মাদক আইনের ধারায় মামলা দায়ের করেছে। ডিবি পুলিশ আটক দুইভাইকে মামলায় গ্রেফতারে দেখিয়ে আজ মঙ্গলবার (৩০ জুন) রংপুর আদালতে পাঠিয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠায় পুলিশ।
মন্তব্য করুন







