বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে মৃগী রোগীর মৃত্যু
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো: আল-আমীন রহমান(১৭)নামের এক তরুন মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে উপজেলার নারহট্ট ইউনিয়নের পিন্ডিখুর গ্রামে। সে ওই গ্রামের মো: লোকমান হাকীমের ছেলে।
জানা গেছে, তার মানসিক ও মৃগী রোগ ছিল। ঘটনার দিন রাতে সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯ টার দিকে পিন্ডিখুর গ্রামের পাশে শ্মশানের কাছে জিতেন্দ্রের পুকুর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুনকাহালু থানার এস.আই সুজল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় রহমানের মরদেহ তার পরিবারে কাছে হস্তান্তর করেছে।
মন্তব্য করুন







