ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৮:২০ পিএম

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাজ্জাদ হোসেন(৫৫) নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানান, গত ২৮ জুন মাদ্রাসা থেকে দুপুরে বাড়ি ফেরার পথে খাবার খাওয়ানোর কথা বলে ভুক্তভোগী শিক্ষার্থীকে বাড়িতে নিয়ে যায় সাজ্জাদ হোসেন। পরে ওই শিক্ষার্থীর বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং কাউকে বললে হত্যার হুমকি দেয়। পরে বিষয়টি ওই শিক্ষার্থী তার বান্ধবীকে বললে জানাজানি হয় এবং আজ মঙ্গলবার (৩০ জুন) অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীর পরিবার।

আরও পড়ুন

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে, মামলা হলে আসামিকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখে ছানি পড়া থেকে মুক্তি পেতে...

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

মুখের ঘায়ে বরফ ব্যবহার...

মানবসেবা করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল টিএমএসএস এনজিওর: হোসনে আরা

বগুড়ার দুপচাঁচিয়ায় বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

ডেকো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন