ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৬:৩৬ পিএম

কলমাকান্দায় চুরির অভিযোগে কিশোরের চুল কাটায় গ্রামপুলিশ আটক

কলমাকান্দায় চুরির অভিযোগে কিশোরের চুল কাটায় গ্রামপুলিশ আটক

নেত্রকোনার কলমাকান্দায় চুরির অভিযোগে এক কিশোরের মাথা ন্যাড়া করার ঘটনায় রতন রবিদাস নামে এক গ্রামপুলিশ সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে গ্রামপুলিশ পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন। 

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে অভিযুক্ত রতনকে আটক করে কলমাকান্দা থানার পুলিশ। রতন উপজেলার পাঁচগাঁও গ্রামের বিন্দু রবি দাসের ছেলে। তিনি গ্রামপুলিশ সদস্যের পাশাপাশি স্থানীয় বাজারের একটি সেলুন পরিচালনা করেন।

এর আগে সোমবার (২৯ জুন) কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে চুরির অভিযোগে প্রকাশ্যে এক কিশোরের মাথা ন্যাড়া করার ঘটনা ঘটে। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযুক্ত গ্রামপুলিশ সদস্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন

স্থানীয় সূত্র জানায়, পাঁচগাঁও বাজারের একটি হার্ডওয়্যারের দোকানে থেকে সাত হাজার টাকা চুরির অভিযোগ ওঠে রাব্বিলের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করেছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে কলমাকান্দা উপজেলার নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রমাণ স্বাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেকো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

বিএম কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

সিনিয়র ম্যানেজার নেবে আকিজ ফুড, আবেদন অনলাইনে

বগুড়ার আদমদীঘিতে ৪২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২

আধুনিক জাহেলিয়াত ও শিশু সুরক্ষা: সমাজ কোন পথে