ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৬:১৫ পিএম

চাটখিলতে থাই জুয়ার আসর থেকে গ্রেফতার ৬

চাটখিলতে থাই জুয়ার আসর থেকে গ্রেফতার ৬

নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে থাই জুয়ার আসর থেকে চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি, ধর্ষণচেষ্টা মামলার এক আসামি, এক পরোয়ানাভুক্ত আসামি এবং গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গ্রেফতার ও আটক ব্যক্তিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে থাই জুয়ার আসর থেকে ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আব্দুস ছাত্তার (৩৬), মো. সোহেল (৩৫), নুর নবী (৩৪), কবির হোসেন (৪১), মো. ইকবাল (৪৫) এবং টিপু সুলতান (২৯)।

আরও পড়ুন

এ ছাড়া পৃথক অভিযানে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরমান হোসেন রাজুকে গ্রেফতার করা হয়। একই সময়ে পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম খলিল (ইমন) এবং ধর্ষণচেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেনকেও গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘিরপাড়া এলাকা থেকে ইয়াছিন আরাফাত সৌরভ নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, জুয়া, মাদক, সন্ত্রাস এবং পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেকো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

বিএম কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

সিনিয়র ম্যানেজার নেবে আকিজ ফুড, আবেদন অনলাইনে

বগুড়ার আদমদীঘিতে ৪২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২

আধুনিক জাহেলিয়াত ও শিশু সুরক্ষা: সমাজ কোন পথে