ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ০৯:২০ পিএম

বগুড়ায় রকি হত্যা মামলা চার আসামির জামিনের আবেদন নামঞ্জুর

নিহত রকি

কোর্ট রিপোর্টার : বগুড়ায় দিনেদুপুরে মারপিটসহ ধরালো অস্ত্রের আঘাতে গন্ডগ্রাম উত্তরপাড়র রকি (২৬) হত্যা মামলার চার আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই চার আসামি আজ মঙ্গলবার (৩০ জুন) বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

ওই চার আসামিরা হলো-শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম পূর্বপাড়ার ধুলু মিয়ার দুই ছেলে মেহেদী হাসান বাপ্পী ও মো. নাছিম, গন্ডগ্রাম সারিয়াকান্দিপাড়ার লাদু ওরফে সাইদুর হোসেন নাদুর ছেলে শাহাদৎ হোসেন এবং গাবতলী উপজেলার মহিষাবানের আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেন ওরফে সাব্বির হাসান।

উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়র বেলাল হোসেন ও হালিমা খাতুনের ছেলে রকির সাথে এই মামলার আসামিদের বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে চলতি বছরের ২৩ এপ্রিল মোবাইল ফোনে আসামি হারুন ররিকে ডেকে নিয়ে যায়। ওই মোবাইল ফোন পেয়ে মোটরসাইকেল নিয়ে রকি শাজাহানপুর উপজেলার বেতগাড়ী গাক চক্ষু হাসপাতালের বিপরীতে ফাঁকা জায়গায় গেলে আসামিরা মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে রকিকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন

প্রতিবেশী অটোচালক মামুনের কাছে সংবাদ পেয়ে রকির মা হালিমা খাতুন ও তার স্ত্রী বিথি ঘটনাস্থলে গিয়ে রকির লাশ শনাক্ত করেন। এ ঘটনায় হালিমা খাতুন আটজনের নাম উল্লেখসহ আরো ছয়জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে শাজাহানপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. একেএম সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা  

বগুড়ায় রকি হত্যা মামলা চার আসামির জামিনের আবেদন নামঞ্জুর

নওগাঁর আত্রাইয়ে সরকারি রাস্তার মূল্যবান গাছ কেটে সাবাড়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর আওতাধীন এসআইবিএল সিকিউরিটিজ- এর ৭৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও Friendship-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর