ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ জুন, ২০২৬ ১০:১৪ পিএম

বগুড়ার কাহালুতে মকবুল হত্যার অভিযোগে ৯ জনকে আসামি করে মামলা, আসামিরা অধরা

বগুড়ার কাহালুতে মকবুল হত্যার অভিযোগে ৯ জনকে আসামি করে মামলা, আসামিরা অধরা

কাহালু (বগুড়া) প্রতিনিধি : জায়গা জমি নিয়ে বিরোধের জেরে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল নয়াপাড়া গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে আলহাজ্ব মকবুল হোসেন হত্যার ঘটনায় গতকাল সোমবার রাতে কাহালু থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ছোট ছেলে শাপলা বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। থানা সূত্রে জানা যায় এজাহার নামীয় আসামীর মধ্যে রয়েছে ওই গ্রামের শাকিল (২৮) ও তার ছোট ভাই সবুজ (২৬) ও বাবা নুরুল ইসলাম মাষ্টার (৬২)।

উল্লেখ্য, গত রোববার (২৮জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে শাকিল ও তার ছোট ভাই সবুজের ধারালো অস্ত্রের আঘাতে আলহাজ্ব মকবুল হোসেন নিহত হয় এবং একইসাথে তার ছেলে শহিদুল ইসলাম(৪৫) গুরুতর আহত হয়। বর্তমানে শহিদুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখনও আশংকাজনক।

আরও পড়ুন

কাহালু থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান এখনও এ মামলার কোন আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনার পর থেকে আসামিগণ অন্যত্র গা ঢাকা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মকবুল হত্যার অভিযোগে ৯ জনকে আসামি করে মামলা, আসামিরা অধরা

নদী ভাঙনের শিকার বগুড়া সারিয়াকান্দি চকরথিনাথপুর প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর হচ্ছে

ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ, আমির হামজা বললেন—‘মন থেকে’ জানিয়েছি

বগুড়ার আদমদীঘিতে মোবাইলে ম্যাসেজ দিয়ে ছাত্রীকে উত্যক্ত, মাদ্রাসা শিক্ষক আটক

রংপুরের কাউনিয়ার হারাগাছে মাদকসহ দুই ভাই গ্রেফতার

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে মৃগী রোগীর মৃত্যু