বগুড়ার কাহালুতে মকবুল হত্যার অভিযোগে ৯ জনকে আসামি করে মামলা, আসামিরা অধরা
কাহালু (বগুড়া) প্রতিনিধি : জায়গা জমি নিয়ে বিরোধের জেরে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল নয়াপাড়া গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে আলহাজ্ব মকবুল হোসেন হত্যার ঘটনায় গতকাল সোমবার রাতে কাহালু থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ছোট ছেলে শাপলা বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। থানা সূত্রে জানা যায় এজাহার নামীয় আসামীর মধ্যে রয়েছে ওই গ্রামের শাকিল (২৮) ও তার ছোট ভাই সবুজ (২৬) ও বাবা নুরুল ইসলাম মাষ্টার (৬২)।
উল্লেখ্য, গত রোববার (২৮জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে শাকিল ও তার ছোট ভাই সবুজের ধারালো অস্ত্রের আঘাতে আলহাজ্ব মকবুল হোসেন নিহত হয় এবং একইসাথে তার ছেলে শহিদুল ইসলাম(৪৫) গুরুতর আহত হয়। বর্তমানে শহিদুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখনও আশংকাজনক।
কাহালু থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান এখনও এ মামলার কোন আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনার পর থেকে আসামিগণ অন্যত্র গা ঢাকা দিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174508