নীলফামারীর ডোমারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জামেলা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯জুন) রাত সাড়ে ৯টার দিকে ডোমার ডিবি রোডে বনোওয়ারী মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জামেলা বেগম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি বলদিয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, ডোমারের কাজীপাড়ায় ছেলের বাসায় অবস্থানরত জামেলা বেগম চিকিৎসার জন্য ডোমার পালর্স হাসপাতাল থেকে ফেরার পর মোটরসাইকেলে দেবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে বনোওয়ারী মোড় এলাকায় মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে অতিক্রম করার সময় ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও রংপুর মেট্রো-ট-১১-০৩৪২ নাম্বরের কাভার্ড ভ্যানটি আটক করে।
আরও পড়ুনমন্তব্য করুন





_medium_1782813650.jpg)
_medium_1782813394.jpg)


