ভোলা বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাই নিহত, ছোট ভাই হাসপাতালে
ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোশাররফ হোসেন (৪৫) নামে নিহতের ছোট ভাই গুরুতর আহত হয়েছেন, তাকে চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পন্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ওই একই বাড়ির বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এবং আহত মোশাররফ বিদেশফেরত, সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।
আরও পড়ুনভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, পুলিশ ও স্বজনরা জানান, বৃষ্টির মধ্যে আবুল কালাম ও মোশাররফ বাড়ির সামনের বাগান থেকে একটি সুপারি গাছ কাটছিলেন, এ সময় পাশে থাকা বৈদ্যুতিক কেবলের সঙ্গে লেগে তারা দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি আশপাশের লোকজন দেখতে গিয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। দুপুর পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল, তাদের মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








