ভিডিও সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ জুন, ২০২৬ ০৯:৫৮ পিএম

রংপরে মাদকদ্রব্যসহ কারবারি গ্রেফতার

রংপরে মাদকদ্রব্যসহ কারবারি গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে নগরীর অন্যতম প্রধান ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত মাদক কারবারি মাসুদুর রহমান টিটু ওরফে মাসুদ রানা টিটুকে (৪৬) ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। সে খলিলুর রহমান খট্টুর ছেলে।

জানা যায়, সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি পর্যায়ে সরবরাহ করতো। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে গত রোববার রাতে নগরীর মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

অভিযানকালে তার হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত টিটুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টিরও অধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

রংপরে মাদকদ্রব্যসহ কারবারি গ্রেফতার

২৭ বছর পর রেলওয়ে শ্রমিক প্রতিনিধি নির্বাচন বগুড়ায় ভোট দিলেন ২০৭ কর্মী

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে গতবছরের থেকে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

মুক্তিকে প্রকাশ্য সমর্থন ওমর সানীর