ভিডিও সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ জুন, ২০২৬ ০৯:০৭ পিএম

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে। এক বছরের ব্যাবধানে এই শিক্ষাবোর্ডে ৭ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী বাড়ার তথ্য শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়।

জানা  যায়, এ বছর শিক্ষাবোর্ডে মোট পরীর্ক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এদের মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। এছাড়া ২০২৫ সালে ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। সেই সাথে অভিভাবক ও শিক্ষকবৃন্দ যে পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন সেজন্য তাদেরকেও অভিনন্দন জানান।

আরও পড়ুন

তিনি বলেন, কোনো কেন্দ্রে কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপে জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

কক্সবাজারের রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

দুই ধাপে নতুন পে-স্কেল, কমছে বেতন বৃদ্ধি

বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা

ফুলগাজীতে কিস্তির জেরে কুয়েতপ্রবাসীর স্ত্রীকে খুন

৩ মামলায় সাবেক এমপি মমতাজের জামিন