ভিডিও সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ জুন, ২০২৬ ০১:০৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

ছবি : সংগৃহীত, ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া দাবি করেন, পাশের ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে তিনি সুদের এক লাখ টাকা পাবেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে লিপ্ত হন।

আরও পড়ুন

সংঘর্ষে মো. হাদিম নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন এলাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ভারতকে হোয়াইটওয়াশ করে আয়ারল্যান্ডের ইতিহাস

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

৭১-এর ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না : জামায়াতকে মির্জা ফখরুল