ভিডিও সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ জুন, ২০২৬ ১২:২৬ এএম

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত, বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশকে ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপে দেখতে এখন থেকেই দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, দেশের বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে বাংলাদেশ।

রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশের ফুটবলকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে কাজ চলছে। জাতীয় দলের খেলোয়াড়রা ভালো পারফর্ম করছে এবং হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াসহ সবাই দলকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ফুটবলে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও কাজ করছে বাংলাদেশ। সামনে নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দল প্রস্তুতি নিচ্ছে। ২০০৩ সালে সর্বশেষ সাফের শিরোপা জয়ের পর দীর্ঘ সময় কেটে গেলেও এবার সেই শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের ভাতা প্রদানের জন্য চালু থাকা ৩০০টি ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে।

এর আগে তিনি আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ২৩ জন আনসার সদস্যকে সম্মাননা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

৭১-এর ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না : জামায়াতকে মির্জা ফখরুল

বগুড়ার সান্তাহারে সেতুর দু’ধারে কালেমা খচিত পতাকা

রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত গভীর গর্তে পড়ে মহিষের মৃত্যু ক্ষতিপূরণের দাবি

বগুড়ার সারিয়াকান্দিতে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ভেনেজুয়েলা ভূমিকম্পে স্ত্রী-সন্তান নিহত আর্জেন্টাইন ফুটবলারের