ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৮:২৯ পিএম

ব্রাজিলের কাছে হেরে স্কটল্যান্ডের কোচের পদত্যাগ

ব্রাজিলের কাছে হেরে স্কটল্যান্ডের কোচের পদত্যাগ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে হারিয়ে বিশ্বকাপের নকআউট রাউন্ডে ওঠার সমীকরণে অনেকটাই এগিয়ে ছিল স্কটল্যান্ড। কিন্তু মরক্কো ও ব্রাজিলের কাছে দুই হারে সব সমীকরণ পালটে যায়। সেরা তৃতীয় দল হয়েও তারা নকআউট রাউন্ডে উঠতে পারেনি।

ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে হারের পর, বিশ্বকাপের পরবর্তী ধাপে যাওয়ার জন্য স্কটল্যান্ডের যে ধরনের ফলাফলের সমীকরণ প্রয়োজন ছিল, তা বাস্তবে ঘটেনি। শনিবার গ্রুপ পর্বের শেষ দিনে ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার ২-১ ব্যবধানের জয় স্কটল্যান্ডকে গাণিতিকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। এর ফলে, সাত বছর দায়িত্ব পালনের পর কোচ স্টিভ ক্লার্ক পদত্যাগ করেন।

স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, 'আমাদের সবচেয়ে সফল ম্যানেজার ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের পর তাঁর সাত বছরের মেয়াদ শেষ করেছেন।'

আরও পড়ুন

'গ্রুপ সি'-তে ইউরোপের প্রতিনিধিত্বকারী স্কটল্যান্ড হাইতির বিপক্ষে ১-০ ব্যবধানের জয় দিয়ে যাত্রা শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ১-০ ব্যবধানে হেরে যায়। এরপর শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়। এই ফলাফলটিই তাদের বিদায়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে কারণ তারা ৩ পয়েন্ট ও -৩ গোল ব্যবধান নিয়ে টুর্নামেন্ট শেষ করে।

উদাহরণস্বরূপ, সেনেগাল সমান পয়েন্ট নিয়েও পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়েছিল। কারণ তাদের গোল-ব্যবধান ছিল +২। উল্লেখ্য, বিভিন্ন গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা আটটি দল বিশ্বকাপের পরবর্তী ধাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে স্কটল্যান্ডের কোচের পদত্যাগ

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ, ট্রলারসহ আটক ৩

জয়পুরহাটের পাঁচবিবিতে গাঁজা চাষ, গ্রাম পুলিশসহ গ্রেফতার - ২

ফ্রিজের যে অংশ পরিষ্কার না করলে বাড়তে পারে বিদ্যুৎ বিল

পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

৪৭ বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাচ্চু রহমান