ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৮:২৬ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে গাঁজা চাষ, গ্রাম পুলিশসহ গ্রেফতার - ২

জয়পুরহাটের পাঁচবিবিতে গাঁজা চাষ, গ্রাম পুলিশসহ গ্রেফতার - ২

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে গ্রাম পুলিশের বাড়ি থেকে গাঁজার গাছ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা ও পুটার বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার পূর্ব উচনা গ্রামের মৃত নফের উদ্দিনের পুত্র গ্রাম পুলিশ আমিন উদ্দিন (৪২) ও পুটারবিল গ্রামের মৃত মনসুর আলীর পুত্র লিটন(২৫)। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রাম পুলিশ আমিনের বাড়ি থেকে একটি গাঁজার গাছ  উদ্ধার করা হয়।

আরও পড়ুন

অপরদিকে সন্ধ্যায় পৃথক অভিযানে পুটারিল গ্রামে লিটনের বাড়ি  থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ, ট্রলারসহ আটক ৩

জয়পুরহাটের পাঁচবিবিতে গাঁজা চাষ, গ্রাম পুলিশসহ গ্রেফতার - ২

ফ্রিজের যে অংশ পরিষ্কার না করলে বাড়তে পারে বিদ্যুৎ বিল

পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

৪৭ বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাচ্চু রহমান

ফাইনালের পথ পরিষ্কার, আর্জেন্টিনার সামনে শক্ত কোন প্রতিদ্বন্দ্বীই নেই!