ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৮:২৭ পিএম

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ, ট্রলারসহ আটক ৩

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ, ট্রলারসহ আটক ৩

সুন্দরবনে অবৈধ প্রবেশ ও মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। আটক জেলেদের গতকাল শনিবার (২৭ জুন) বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা শনিবার (২৭ জুন) সকালে সুন্দরবনের কটকা অভয়ারণ্যের নদীতে টহল দেওয়ার সময় বদরউদ্দিন খালে একটি জেলে নৌকায় জেলেদের মাছ ধরতে দেখে। এ সময় বনরক্ষীরা ৩ জেলেকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। জব্দ করা হয় ট্রলারসহ মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম।

আটক জেলেরা হচ্ছেন শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মো. সবুর হাওলাদার ও মালিয়া রাজাপুর গ্রামের মো. বেল্লাল হাওলাদার।

আরও পড়ুন

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, ‘‘বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। কটকা অভয়ারণ্যে আটক জেলেরা বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ধরছিল।”

আটক জেলেদের বিরদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের শনিবার (২৭ জুন) বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ, ট্রলারসহ আটক ৩

জয়পুরহাটের পাঁচবিবিতে গাঁজা চাষ, গ্রাম পুলিশসহ গ্রেফতার - ২

ফ্রিজের যে অংশ পরিষ্কার না করলে বাড়তে পারে বিদ্যুৎ বিল

পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

৪৭ বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাচ্চু রহমান

ফাইনালের পথ পরিষ্কার, আর্জেন্টিনার সামনে শক্ত কোন প্রতিদ্বন্দ্বীই নেই!