ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ০৬:৩৮ পিএম

টাঙ্গাইলে নিজ বাড়িতে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইলে নিজ বাড়িতে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইলে হাত-পা বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নাজমা আলম (৫১) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২৮ জুন) দুপুরে জেলা শহরের শিবনাথ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নাজমা ওই এলাকার ভেটেরিনারি ডাক্তার শফিউল আলম শাহীনের স্ত্রী বলে জানা গেছে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সকালে শফিউল আলম অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন।

আরও পড়ুন

পরে তিনি স্ত্রী নাজমাকে একাধিকবার মোবাইলফোনে কল দিলেও কোনো খবর না পেয়ে সাবেক ভাড়াটিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে তিনি বাসার নিচতলার ভাড়াটিয়ার মাধ্যমে জানতে পারেন নাজমার অবস্থা আশঙ্কাজনক।
এ সময় তিনি ওই বাড়ির তিনতলার ঘরের ভেতর গিয়ে হাত-পা বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নাজমার লাশ দেখতে পান। পরে পরিবারের সদস্য ও পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যু কীভাবে হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে ৪০ বছর ধরে বিনাপারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি

টাঙ্গাইলে নিজ বাড়িতে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

শরণার্থী সংকট মোকাবিলায় জাতিসংঘ কতটা কার্যকর

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি নেতার ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ

নীল সমুদ্রে সবুজ বিপ্লব: গ্রিন শিপিংয়ের সম্ভাবনা

মাদারীপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু