নড়াইলের কালিয়া উপজেলায় ঘুড়ি উড়াতে গিয়ে হুসাইন (১৩) নামের এক স্কুল ছাত্রের মরদেহ বিল থেকে রহস্যজনক ভাবে উদ্ধার করেছে স্থানীয়রা।
গতকাল শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম মাঠের মধ্যে এই ঘটনা ঘটে।
মৃত, স্কুলছাত্র হুসাইন কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের সাবু শেখের ছেলে। সে শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে শনিবার বিকেলে হুসাইন তার দুই বন্ধুকে নিয়ে বিলের মধ্যে ঘুড়ি উড়াতে যায়,হঠাৎ হুসাইনের ঘুড়ির সুতা কেটে গেলে সে ঘুড়ির পিছনে দৌড়াতে থাকে। পরে সে ১ ঘন্টা পর ফিরে না আসলে তার দুই বন্ধু তাকে খুঁজতে থাকেন একপর্যায়ে বিলের মধ্যে মাঠির মধ্যে কাঁদার নিচে মাথা পোতা অবস্থায় তাকে দেখতে পাই। পরে স্থানীয় লোকজন ও পরিবারকে খবর দিলে তারা এসে তার মরদেহ উদ্ধার করেন। এবং তার মরদেহ থেকে রক্ত ঝরতে দেখা যায় তার মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে ধারণা করছে অনেকেই।
আরও পড়ুনএ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে, মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ ডেস্ক
_medium_1782644157.jpg)
-6a40e9209885f_medium_1782643166.jpg)
_medium_1782642918.jpg)


_medium_1782641033.jpg)


